বিশ্বের সবচেয়ে বেশি আয় করা নারী ফুটবলার ট্রিনিটি রডম্যান

২৪ জানুয়ারি ২০২৬, ০১:১৫ PM
ফুটবলার ট্রিনিটি রডম্যান

ফুটবলার ট্রিনিটি রডম্যান © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্রের জাতীয় নারী সুপার লিগের (এনডব্লিউএসএল) ক্লাব ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি সই করার মাধ্যমে নারী ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার এখন ট্রিনিটি রডম্যান। 

গত ৩১ ডিসেম্বর আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি ফ্রি এজেন্ট হয়ে পড়েছিলেন। শুক্রবার নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার পর বোনাসসহ প্রতি বছর রডম্যানের আয় দাঁড়াবে ২০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি ৪৬ লাখ টাকা। ২০২৮ সাল পর্যন্ত ওয়াশিংটন স্পিরিটের হয়ে খেলবেন সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রডম্যানের এই মেয়ে।

রডম্যানের এজেন্ট মাইক সেঙ্কোভস্কি ইএসপিএনকে নিশ্চিত করেছেন যে, ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে এই নতুন চুক্তির ফলে রডম্যান বর্তমানে বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার। এর আগে এই খেতাবটি ছিল স্পেনের তারকা আইতানা বোনমাতির দখলে, যিনি ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা তিনবার ব্যালন ডি’অর জিতেছিলেন। শৈশবের ক্লাবের সঙ্গে পুনরায় চুক্তিবদ্ধ হয়ে ট্রিনিটি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার হিসেবে তিনি বলেন, ‘আমি অনেক সৌভাগ্যবান। এটা অনেক বড় ঘটনা। আগের সবকিছু বদলে যাবে।’

ক্যারিয়ারের শুরু থেকেই ওয়াশিংটন স্পিরিটের আস্থার প্রতীক হিসেবে খেলে আসছেন ট্রিনিটি রডম্যান। এই চুক্তির মাধ্যমে নারী ফুটবলের আর্থিক পারিশ্রমিকের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। 

কুমিল্লা কর অঞ্চল ৪১ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, ৩ জেলার…
  • ১১ অক্টোবর ২০২৬
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ
  • ১১ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্…
  • ১১ অক্টোবর ২০২৬
সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন র…
  • ১১ অক্টোবর ২০২৬
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্…
  • ১১ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, সরাসরি মৌখ…
  • ১১ অক্টোবর ২০২৬