কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা

১৬ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ AM
ফেরান তোরেস

ফেরান তোরেস © সংগৃহীত

প্রথমার্ধের বিবর্ণতা ঝেড়ে বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। ফেরান তোরেস দলকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের শেষ মুহূর্তে গোল করলেন লামিনে ইয়ামাল। দ্বিতীয় স্তরের দল রেসিং সান্তান্দেরকে ২-০ গোলে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে পা রাখল হান্সি ফ্লিকের দল। 

রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের মাত্র তিন দিন পরেই এই কাঙ্ক্ষিত জয় তুলে নিল শিরোপাধারীরা। এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়ের দেখা পেল কাতালান দলটি।

পুরো ম্যাচে ৭৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নেয় বার্সেলোনা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে স্বাগতিক রেসিং ৬টি শট নিলেও ৩টি লক্ষ্যে রাখতে পারে। স্টেডিয়ামের চারপাশের নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট দেরিতে শুরু হয়। তবে ম্যাচের শুরুতে সুপার কাপ জয়ী বার্সেলোনার খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ দিয়ে সম্মান জানায় রেসিং।

ম্যাচের শুরুতে লা লিগা-২ এর টেবিলের শীর্ষে থাকা রেসিং বেশ কয়েকবার বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায়। নবম মিনিটে সুলেমান কামারা এবং ২১তম মিনিটে গুলিয়াশভিলির প্রচেষ্টা গোলরক্ষক হোয়ান গার্সিয়া রুখে দেন। প্রথমার্ধে বার্সেলোনা ৮২ শতাংশ পজেশন রাখলেও ইয়ামাল ও মার্কাস র‍্যাশফোর্ডরা তেমন বড় কোনো সুযোগ তৈরি করতে পারেননি। বিরতির ঠিক আগে র‍্যাশফোর্ডের একটি শট প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে আটকে যায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। ৪৭ ও ৪৯ মিনিটে ইয়ামাল ও র‍্যাশফোর্ড সুযোগ পেলেও গোল পাননি। অবশেষে ৬৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে ফের্মিন লোপেসের বাড়ানো দারুণ পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান ফেররান তরেস। এরপর কোচ তরেস, র‍্যাশফোর্ড ও দানি ওলমোকে তুলে নিয়ে লেভানদোভস্কি, রাফিনিয়া ও পেদ্রিকে মাঠে নামান।

ম্যাচের শেষ দিকে রেসিং দুবার বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রেসিং সমতায় ফেরার সুযোগ পেলেও গোলরক্ষক গার্সিয়া দারুণভাবে তা ঠেকিয়ে দেন। পরের মিনিটেই জয় নিশ্চিত করেন ইয়ামাল। রাফিনিয়ার সঙ্গে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাসের মাধ্যমে কাছ থেকে গোল করেন এই স্প্যানিশ তারকা। এই জয়ের ফলে শেষ আটে আথলেতিক বিলবাও, আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল বেতিসের মতো দলগুলোর সঙ্গী হলো বার্সেলোনা। আগামী রোববার লা লিগায় তারা রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে।

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9