মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি

০২ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

লিওনেল মেসির জন্য নতুন রেকর্ড কিংবা মাইলফলক ছোঁয়া যেন নিত্যদিনের ঘটনা। ২০২৬ সালের শুরুতেই তার বর্ণাঢ্য ক্যারিয়ারের আরেকটি বড় অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছেন আর্জেন্টাইন মহাতারকা—৯০০তম গোল। আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির বর্তমান গোলসংখ্যা ৮৯৬। আর্জেন্টিনা জাতীয় দল, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে এসব গোল করেছেন তিনি। ২০২৫ সালের শেষ ম্যাচে ৫ ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জয়ের মধ্য দিয়ে এই মাইলফলকের কাছাকাছি পৌঁছান মেসি।

২০২৬ সালের এমএলএস মৌসুম শুরু হবে ২১ ফেব্রুয়ারি। এর পর ২৭ মার্চ দোহায় স্পেনের বিপক্ষে ফিনালিসিমায় মাঠে নামবে আর্জেন্টিনা। ফলে মেসির ৯০০তম গোলের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। তবে ৩৮ বছর বয়সেও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেই প্রয়োজনীয় চার গোল করতে খুব বেশি সময় নেবেন না বলেই ধারণা করা হচ্ছে।

বর্তমানে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোই একমাত্র সক্রিয় ফুটবলার, যিনি পেশাদার ক্যারিয়ারে ৯০০’র বেশি গোল করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে এই কীর্তি গড়েন পর্তুগিজ তারকা। পেশাদার ফুটবলে পরবর্তী সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানোদস্কি, যার গোলসংখ্যা ৬৮৫। আধুনিক ফুটবলে এই দুই মহাতারকা ছাড়া আপাতত ‘৯০০ ক্লাব’-এ নতুন কারও যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

মেসির গোলযাত্রার শুরু ২০০৫ সালের মে মাসে। বার্সেলোনার হয়ে আলবাসেতের বিপক্ষে লিগ ম্যাচে শেষ দুই মিনিটে বদলি হিসেবে নেমে নিজের প্রথম পেশাদার গোলটি করেন তিনি। তখন থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য অধ্যায়। উন্নতির প্রতিটি ধাপে তার ওপর প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, তবে প্রথম গোলের পর এমন ধারাবাহিক সাফল্যের কল্পনা খুব কম মানুষই করতে পেরেছিল। দুই দশকের বেশি সময় পেরিয়েও মেসির গোলের ক্ষুধা কমেনি; তিনি আর কতদূর যেতে পারবেন, তা বলা কঠিন।

রোনাল্ডোর ১,০০০ গোলের লক্ষ্যে পৌঁছানো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ৪০ বছর বয়সী রোনাল্ডো বর্তমানে সেই লক্ষ্যের প্রায় ৫০ গোল দূরে। অন্যদিকে মেসি যখন ৯০০’র দোরগোড়ায়, তখন প্রশ্ন উঠছে—তিনি কি ১,০০০ গোলের স্বপ্নও দেখতে পারেন? পর্তুগিজ তারকার চেয়ে বয়সে প্রায় আড়াই বছর ছোট হওয়ায়, অবসরে যাওয়ার সময় কি মেসির মোট গোলসংখ্যা রোনাল্ডোর চেয়েও বেশি হতে পারে—সে প্রশ্নও সামনে আসছে।

মেসির অধিকাংশ গোল এসেছে বার্সেলোনায়, যেখানে তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। কাতালান ক্লাবটির হয়ে ১৭ মৌসুমে ৭৭৮ ম্যাচে তার গোল ৬৭২টি, যা মোট গোলের প্রায় ৭৫ শতাংশ। পিএসজিতে দুই মৌসুমে ৭৫ ম্যাচে ৩২ গোল করেন তিনি। এরপর ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৮৮ ম্যাচে করেছেন ৭৭ গোল।

আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে ১৯৬ ম্যাচে মেসির গোল ১১৫টি। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা দুটি গোল এবং টাইব্রেকারে নেওয়া পেনাল্টি। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে ১১৩৭ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮৯৬।

২০০৪-০৫ মৌসুমে ১৭ বছর বয়সে ফ্র্যাঙ্ক রাইকার্ডের অধীনে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক হয় মেসির। ওই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে করেন মাত্র একটি গোল—যেটিই ছিল তার প্রথম পেশাদার গোল। ২০০৬ সালের মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০০৫-০৬ মৌসুমে ১০ গোল করে প্রথমবার দুই অঙ্কের গোলসংখ্যায় পৌঁছান মেসি এবং পরবর্তী টানা ২০ মৌসুমেও সেই ধারাবাহিকতা ধরে রাখেন।

২০১১-১২ মৌসুম ছিল এক মৌসুমে মেসির সর্বোচ্চ গোলের বছর। ক্লাব ও দেশ মিলিয়ে করেন ৮২ গোল। একই মৌসুমে ২৪ বছর বয়সে তিনি বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও হন। ২০১৪-১৫ মৌসুমে লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন তিনি। এরপরও তার গোলের ধারায় ছেদ পড়েনি।

পরিসংখ্যান বলছে, পেশাদার ফুটবলার হিসেবে ২২ মৌসুমে মেসি একবার ৮০’র বেশি, তিনবার ৬০’র বেশি, আটবার ৫০’র বেশি এবং ১৪ বার ৪০’র বেশি গোল করেছেন। ২০০৮-০৯ থেকে ২০২০-২১ পর্যন্ত টানা ১৩ মৌসুমে ক্লাব ও দেশ মিলিয়ে অন্তত ৩০ গোল করেছেন তিনি। পিএসজিতে প্রথম মৌসুমে গোলসংখ্যা কিছুটা কমে ২২ হলেও, দ্বিতীয় মৌসুমে তা বেড়ে দাঁড়ায় ৩৭-এ। ২০২৩ সালে নিসের বিপক্ষে গোল করে ইউরোপীয় ক্লাব ফুটবলে সর্বোচ্চ ক্যারিয়ার গোলদাতার রেকর্ডও ভাঙেন তিনি।

রেকর্ড ও মাইলফলকের তালিকায় মেসির নাম আরও বহুবার লেখা আছে। ২০১২ সালে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৯১ গোল করে বিশ্বরেকর্ড গড়েন তিনি। ২০১৬ সালে ছুঁয়েছেন ক্যারিয়ারের ৫০০তম গোল। চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ১০০ গোল করার কৃতিত্বও তার। এমএলএসে ইন্টার মায়ামির হয়ে রেকর্ড গড়াও থেমে নেই—২০২৫ মৌসুমে ২৮ লিগ ম্যাচে ২৯ গোল করে জেতেন এমএলএস গোল্ডেন বুট এবং একই সঙ্গে এমএলএস ইতিহাসে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েন।

১,০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে মেসির এখনও প্রয়োজন ১০০’র বেশি গোল। তবে সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০২৫ সালের অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন তিনি, যা চলবে ২০২৮ এমএলএস মৌসুম পর্যন্ত। তখন তার বয়স হবে ৪১। এমএলএসে যোগ দেওয়ার পর থেকে ক্লাব ও দেশ মিলিয়ে প্রতি মৌসুমে গড়ে ৩৬ গোল করেছেন মেসি। এই গড় ধরে রাখতে পারলে ২০২৮ মৌসুমের শেষ দিকে ১,০০০তম গোল স্পর্শ করাও অসম্ভব নয়।

বর্তমানে রোনাল্ডোর গোলসংখ্যা ৯৫৭ এবং বয়স ৪১। অন্যদিকে মেসির গোল ৮৯৬, বয়স ৩৯। যদি রোনাল্ডো ২০২৬ সালের শুরুতে অবসর নেন এবং মেসি আরও দুই মৌসুম খেলা চালিয়ে যান, তবে ২০২৭ সালের মাঝামাঝি সময়েই মেসি রোনাল্ডোর মোট গোলসংখ্যা ছাড়িয়ে যেতে পারেন—এমন সম্ভাবনাও ফুটবল বিশ্বে আলোচনায় রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9