সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত

০৫ মার্চ ২০২৬, ০৭:০৩ PM
নিহত প্রবাসী

নিহত প্রবাসী © টিডিসি ফটো

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়ার বাসিন্দা আজিজুল হক (৫১) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে সৌদি আরবের আল-কাসিম বুড়াইদা এলাকায়। আজিজুল হক প্রায় ২০ বছর আগে সৌদি আরবে গিয়ে বসবাস শুরু করেন এবং বিভিন্ন পেশায় কাজ করছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় তার গাড়ির পেছনে অপর একটি গাড়ি ধাক্কা দেয়, যার ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ বর্তমানে স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের মামা সাব্বির কামাল মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগ: সৌদি আরব
কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬