প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা লাশ পড়ে ছিল মেঝেতে

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।  সোমবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী আক্তার, তার ছেলে হোসাইন (৪) ও জোবায়েদ (৬)।

স্থানীয় দেলোয়ার হোসেন ও আজিজ মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাশের বাড়ির এক গৃহবধূ নিহতদের ঘরের জানালা দিয়ে তাকিয়ে লাশগুলো মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি ডাকাডাকি করে আশপাশের লোকজনকে জড়ো করেন। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘আমরা সকাল ৮টার দিকে এ হত্যাকাণ্ডের সংবাদ পাই। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছেন। তদন্তের জন্য সিআইডি, ডিবি ও ফরেনসিক টিম ঘটনাস্থলে আসবে। তাদের তদন্ত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে, ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায় না।’

আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬