চাঁদাবাজ-দুর্নীতিবাজদের মন্ত্রণালয় না দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৪ PM
চাঁদাবাজ-দুর্নীতিবাজদের মন্ত্রণালয় না দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের মন্ত্রণালয় না দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশে ইলেকশন সিস্টেমটা টোটালি একটা করাপ্টেড সিস্টেম। যে সিস্টেমের মধ্যে আমরা অনেক টাকা প্রয়োজন হবে, সেই টাকাগুলো হলো জনগণের পকেটে কাটা টাকা। এই পরিস্থিতি আসলে বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। যারা এই নির্বাচনটা করেছেন আল্লাহর দোহায় লাগে অনেক চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোন মন্ত্রণালয় দিবেন না।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোর ফলে কারাবন্দী প্রবাসীদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। যে সেটআপটা অনেক আগেই করা হয়েছিল, কে কত আসন পাবে, কিভাবে পাবে?  বাংলাদেশে হচ্ছে এটা কর্পোরেট সিস্টেমে একটা ইলেকশন। অর্থাৎ আপনার কাছে হাজার কোটি টাকা থাকবে, আপনি চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি করবেন, টাকা কামাবেন পাঁচ বছর, মানুষের উপর অত্যাচার করবেন, তারপর সবার সামনে আল্লামা হিসেবে উপস্থিত হয়ে বলবেন আমাকে ভোট দাও। 

এসময় কারামুক্ত প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই বিশেষত আমাদের কয়েকটি আসন যেটাতে আমরা পাশ করেছি, সেখানে প্রবাসীরা অভূতপূর্বভাবে শাপলা কলি এবং ১১ দলীয় জোটকে ভোট দিয়েছে। আমরা আপনাদের কোন কিছু দিয়েই এই ঋণ বাংলাদেশে শোধ করতে পারবো না। 

তিনি আরও বলেন, বাংলাদেশ যখন বিপথে যাচ্ছিলো, প্রবাসীরা বাংলাদেশে গণঅভ্যুত্থানে এগিয়ে এসেছিল। তারা বাংলাদেশে ফিরতে পারবে  আশা ছিল না, কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, কাউকে আজীবন জেলে রাখা হতো। তারা বাংলাদেশে ফেরত এসেছে মানে কি? নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আপনারা ভোট দিয়ে নতুনভাবে বাংলাদেশকে জাগিয়ে তুলেছেন। যখন আন্দোলন হচ্ছিল আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে শাটডাউন কর্মসূচি পালন করেছেন। গণভোটের পক্ষে হা ক্যাম্পেইন করেছিলেন এবং সব প্রবাসী গণভোটে 'হ্যাঁ' ভোট দিয়েছেন। নির্বিচারে বাংলাদেশ গঠনের জন্য। 

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9