প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য ই-মেইলে ওটিপি প্রেরণের ব্যবস্থা চালু

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ AM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ AM
এনবিআর ভবন

এনবিআর ভবন © ফাইল ছবি

প্রবাসী বাংলাদেশি করদাতাগণের জন্য ই-মেইলে ওটিপি প্রেরণের ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেটসহ রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিল সংক্রান্ত অন্যান্য কাজ সহজেই করতে পারবেন তারা। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতাগণের ই-রিটার্ন দাখিলের সুবিধার্থে মোবাইল ফোনের পরিবর্তে তাঁদের নিজস্ব ই-মেইলে ওটিপি প্রেরণের মাধ্যমে Special registration এর ব্যবস্থা গ্রহণ করেছে। 

যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল ফোন ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করছেন বিধায় মোবাইল ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না, তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে। 

এক্ষেত্রে বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতার পরিচিতি নিশ্চিত করার জন্য তাঁর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভিসা পেজের কপি, বিদেশের ঠিকানা, বিদেশে ব্যবহৃত করদাতার মোবাইল বা ফোন নম্বর ও বাংলাদেশ ত্যাগের সর্বশেষ তারিখের তথ্যসহ নিজ ই-মেইল হতে [email protected] ই-মেইলে জাতীয় রাজস্ব বোর্ড বরাবর ই-মেইল ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে। 

আরও পড়ুন: আমার সপ্তাহ ৮ দিনে, ২৪ ঘণ্টা কাজ করতে প্রস্তুত: শিক্ষামন্ত্রী

এতে আরও বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক উক্ত আবেদন পরীক্ষান্তে তাঁর তথ্য যাচাই করে ই-মেইল ভেরিফাই করলে করদাতা ভেরিফাইড ই-মেইলের মাধ্যমে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেটসহ রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিল সংক্রান্ত অন্যান্য কাজ সহজেই করতে পারবেন। 

এনবিআর জানিয়েছে, অনলাইনে ই-রিটার্ন দাখিল পদ্ধতি সহজতর হওয়ায় ২০২৫-২৬ করবর্ষে করদাতারা বিপুল সাড়া দিয়ে এ পর্যন্ত প্ৰায় ৩৯ লাখ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড সকল ব্যক্তি করদাতাদেরকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য বিনীত অনুরোধ করেছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬