কোম্পানি ব্যতীত করদাতাদের রিটার্ন দাখিলের সময় বাড়ল

২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ AM
জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড © ফাইল ছবি

কোম্পানি ব্যতীত অন্য শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এ সুযোগ রাখা রয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড স্বাভাবিক ব্যক্তি (Individual Taxpayer) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩১ ডিসেম্বর এ পরিবর্তে ৩১ জানুয়ারি তারিখ নির্ধারণ করল।

আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে ৬টি বিশেষ নির্দেশনা

জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। চলতি মাসেই আয়কর দাখিলের সময় শেষ হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন মহল থেকে সময় বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিল এনবিআর।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950