কুমিল্লায় নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেলো নোয়াখালীগামী বাস

১৯ মার্চ ২০২৬, ০৭:১৮ AM
যাত্রীবাহী বাস উল্টে গেছে

যাত্রীবাহী বাস উল্টে গেছে © সংগৃহীত

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে একুশে পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে বাসে থাকা অন্তত ১০জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এ সময় গুরতর আহত হয়েছেন দৈনিক কালবেলার চিফ রিপোর্টার ইউসুফ আরেফিন। তাকে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাত ১১ টার ২০ মিনিটের দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সড়ক ফাঁকা পেয়ে চালক দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিলেন। সৈয়দপুর এলাকায় এলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়ক বিভাজকের ওপর পড়ে। এতে কেউ মারা যাননি। কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। আশা করছি ১০-১৫ মিনিটের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে কুমিল্লা অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টি হয়। এতে সড়ক ভিজে যায়। রাতে ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়ক বিভাজকের ওপর পড়ে। এতে বাসের চালক-সহযোগীসহ ১০জন আহত হন। ঘটনার পর মহাসড়কে অন্তত ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে ময়নামতি ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাত সাড়ে ১২টার দিকে উল্টে যাওয়া সেই বাসটিকে রেকার দিয়ে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার পর বেশ কিছু গাড়ি উল্টোপথে চলাচল শুরু করলে যানজট সৃষ্টি হয়। রাত ১২টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছিল পুলিশ।

চান্দিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার হানজালা সিদ্দিকী জানান, মহাসড়কে বাস উল্টে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। সেখানে গিয়ে আমরা বাসের দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।

পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ শিক্ষক-গবেষককে অ্যাওয়ার্ড দিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কবি নজরুলকে নিয়ে লেখা ৯৭ বছরের পুরোনো মানপত্রটি এখন চবিতে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9