মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে খাদে এনসিপির এমপি আতিক মুজাহিদের গাড়ি

১৭ মার্চ ২০২৬, ০৪:১৭ PM
মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল এনসিপির এমপি আতিক মুজাহিদের গাড়ি

মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল এনসিপির এমপি আতিক মুজাহিদের গাড়ি © সংগৃহীত

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুড়িগ্রাম-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। আজ মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৬টার দিকে রংপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে কাউনিয়া উপজেলার আর কে রোডের বেইলি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এমপি আতিক মুজাহিদ সুস্থ আছেন বলে জানা গেছে।

এনসিপি সূত্রে জানা গেছে, ভোরে রংপুর থেকে কুড়িগ্রাম নিজ এলাকায় যাচ্ছিলেন আতিক মুজাহিদ। গাড়ি বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটা ট্রাক গাড়ির একপাশে ধাক্কা দেয়। এতে আতিক মুজাহিদের গাড়িটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে গিয়ে পড়ে।

কাউনিয়া উপজেলার জাতীয় ছাত্র শক্তি নেতা তাসিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুর্ঘটনার সময় গাড়িতে ড্রাইভারসহ তিনজন ছিলেন। তবে তিনজনই তেমন কোনো আহত হননি।

ড. আতিক মুজাহিদের সহকারী মো. জুম্মন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুর্ঘটনার পর তিনজনকেই স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ড্রাইভার কিছুটা আঘাত পেয়েছেন। আর বাকিরা কিছুটা ব্যাথা পেলেও সুস্থ আছেন।

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬