রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে সংসদে কথা বলার সুযোগ দেওয়া হয়নি: নাহিদ

১৩ মার্চ ২০২৬, ০৭:২৬ PM
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম © টিডিসি

রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন। তিনি বলেছেন, মাননীয় স্পিকারকে বলেছিলাম যে রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে এবং সেটি যেন আমাদের দিতে দেওয়া হয়। কিন্তু আমাদের সেই সুযোগ না দিয়ে রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ফলে আমরা প্রতিবাদ হিসেবে ওয়াকআউট করে সংসদ থেকে বের হয়ে এসেছি। 

আজ শুক্রবার (১৩ মার্চ) ময়মনসিংহে এনসিপির সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, সংসদকে সম্মান জানিয়ে, নির্বাচন নিয়ে অনেক ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এবং সমালোচনা থাকা সত্ত্বেও আমরা সংসদে গিয়েছিলাম। কারণ জনগণ এত কারচুপির পরও আমাদের কয়েকজন সদস্যকে নির্বাচিত করেছে। বিরোধী দলের ১১ দলের সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছে।সংস্কার কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চকক্ষ প্রতিষ্ঠা করার জন্য এবং সংবিধান সংস্কারের উদ্দেশ্যে আমরা সেই কমিটমেন্ট ও সেই ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েছিলাম।

রাষ্ট্রপতির বক্তব্যের কারণে জাতীয় সংসদের সঙ্গে প্রতারণা হয়েছে দাবি করে নাহিদ বলেন, আমরা বলেছিলাম, এই সংসদে আমরা কোনো ফ্যাসিস্টের দোসরকে চাই না। ফ্যাসিবাদমুক্ত এবং ফ্যাসিস্টের দোসরমুক্ত একটি জাতীয় সংসদ আমরা দেখতে চাই। কিন্তু গতকাল দুঃখজনকভাবে, যদিও অধিবেশনটি খুব ভালোভাবে শুরু হয়েছিল এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলাম, পরে দেখা গেল ফ্যাসিবাদের রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এর মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত যে সংসদ, সেই সংসদের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। 

রাষ্ট্রপতির অভিশংসন চেয়ে নাহিদ বলেন, অবিলম্বে এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। পাশাপাশি তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং গণহত্যা চলাকালীন তিনি নির্বিকার ভূমিকা পালন করেছেন।

অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্রিবলিং থেকে গেম কন্ট্রোল: ছয় বিশ্বকাপে মেসির অবিশ্বাস্য ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬