এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ

১৪ মার্চ ২০২৬, ১১:৪৮ PM
 মীর স্নিগ্ধ

মীর স্নিগ্ধ © সংগৃহীত

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছোট ভাই মীর স্নিগ্ধ বলেছেন, এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত। শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শামান্তা সারমিনের মতো আমিও মনে করি, এনসিপির এখনই জোট থেকে বেরিয়ে আসা উচিত। কারণটা খুবই সহজ। এনসিপি যদি নিজেকে বড় দল হিসেবে না ভাবে, তাহলে দুনিয়ার আর কেউ তাকে বড় বানাতে পারবে না। নিজেদের আদর্শ, অবস্থান এবং রাজনীতিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এতে সাময়িক কিছু অসুবিধা হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

একই পোস্টে দেশের তরুণদের রাজনৈতিক প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। তিনি লিখেছেন, ‘এদেশের তরুণরা পুরনো ধাঁচের প্রচলিত রাজনীতিতে অনেকটাই অতিষ্ঠ। তারা এনসিপিকে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়। প্রশ্ন উঠতে পারে, এখনই কেন? কারণ এখনই যদি বেরিয়ে না আসে, তাহলে মানুষের মনে ধীরে ধীরে এই ধারণা তৈরি হবে যে এনসিপির নিজস্ব কোনো স্বতন্ত্রতা নেই। একসময় এই ধারণা স্থায়ী হয়ে যাবে।’

স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান নেওয়ার মাধ্যমে নতুন নেতৃত্বের সম্ভাবনার কথাও উল্লেখ করেন মীর স্নিগ্ধ। পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আরেকটা বিষয়, এনসিপি যদি এখন স্বতন্ত্রভাবে দাঁড়াতে পারে, তাহলে হয়তো তারা কল্পনাও করছে না কত প্রভাবশালী ও সম্ভাবনাময় নেতা অপেক্ষা করে আছেন, শুধুমাত্র এই আশায় যে এনসিপি নিজের স্বাধীন রাজনৈতিক অবস্থান নেবে। সময়টা এখনই।’

ট্যাগ: এনসিপি
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950