ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহর গ্রামের বাড়িতে নাসিরুদ্দীন পাটওয়ারী

১৩ মার্চ ২০২৬, ০৫:০২ PM
ক্ষতিগ্রস্ত বাড়িতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী

ক্ষতিগ্রস্ত বাড়িতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী © টিডিসি

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। 

আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে ময়মনসিংহের ধোবাউড়ায় সাইফুল্লাহর গ্রামের বাড়িতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলে সান্তনা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন। 

এরআগে গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাড়িটিতে আগুন দেয় দূর্বৃত্তরা। স্থানীয়দের চেষ্টায় দ্রুত আগুন নেভানোয় তা বসত ঘরে ছড়াতে পারেনি। তবে আগুনে রান্নাঘর পুড়ে গেছে। আগুন দেয়ার সময় বসত ঘরে কোপানো হয়। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। গ্রামের বাড়িতে মো. সাইফুল্লাহ’র মা–বাবা, স্ত্রী ও দুই ছেলে-মেয়ে বাস করেন।

এদিকে গত ৮ মার্চ রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠে। মারধরের পর তাকে শাহবাগ থানায় রেখে আসা হয়। এঘটনায় সাইফুল্লাহ একে ফেসবুক পোস্টে লেখেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি। শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি। লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।' পরবর্তীতে ফেসবুক পোস্টটি তার আইডি থেকে ডিলিট করে ফেলেন তিনি ।

মো. সাইফুল্লাহ জানান, গত রাত ৩টা ১০ মিনিটের দিকে বাড়ির একটি রান্নাঘরে আগুন দেওয়া হয় এবং বসতঘরে কুপিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বসত ঘরে আগুন ছড়াতে পারেনি। এ ঘটনায় আমি আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান সাইফুল্লাহ। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রাহিদ খানকে ছাত্রলীগ অভিযোগে মারধর করে পুলিশের হাতে দেওয়ার ঘটনার সঙ্গে বাড়িতে আগুন দেয়ার ঘটনার সম্পৃক্ততা আছে কি না নিশ্চিত নন বলে জানান তিনি।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ছাত্রনেতার ভাই জয়নাল আবেদীনের বক্তব্য অনুযায়ী লাকড়ির একটি ঘরে আগুন লেগেছে। এ ছাড়া বসতঘরের টিনের বেড়ায় তিনটি কোপের দাগ রয়েছে এবং টিন কেটে গেছে। বিষযটি নিয়ে তদন্ত চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬