বাংলাদেশ দখলের হুমকি বিজেপি মন্ত্রীর, হেফাজতের বিবৃতি 

২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ PM
হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলাম © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীনদল বিজেপির মন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে’র প্রকাশ্য হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, ‘যেখানে ইন্ডিয়ার পাপেট পতিত ফ্যাসিস্ট হাসিনা গোটা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দাবিয়ে রাখতে পারেনি, সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকাবুলি ছাড়া আর কিছু নয়।’

বিবৃতিতে আরও বলা হয়, জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা ভারতের সবচেয়ে বড় পরীক্ষিত অ্যাসেট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় দিল্লির সাউথ ব্লক ভয়ে রয়েছে বলে মনে করে হেফাজত। এ কারণে পশ্চিমবঙ্গের চুনোপুঁটিদের দিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ এসব হুমকি পরোয়া করে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

হেফাজত নেতারা বলেন, ‘আজ বাংলাদেশ মানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা শেখ পরিবার নয়। এই বাস্তবতা বদলে গেছে। ভারতের হুঁশে ফেরা উচিত।’ তাদের অভিযোগ, শেখ হাসিনাকে ১৭ বছর বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে রেখে বাংলাদেশের সার্বভৌমত্ব হরণের চক্রান্ত করেছে ভারত।

বিবৃতিতে আরও বলা হয়, মোদিবিরোধী আন্দোলনের শহীদদের পাশাপাশি ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপি নেতা ইলিয়াস আলী ও বুয়েটছাত্র আবরার ফাহাদ নির্মমভাবে শহীদ হয়েছেন। আধিপত্যবাদবিরোধী ইসলামপন্থিদের ওপর বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

এ ছাড়া পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড এবং শহীদ ওসমান হাদির রক্তের দায় ভারতের ওপর চাপিয়ে বিবৃতিতে বলা হয়, ‘এই রক্তের দায় হিন্দুত্ববাদী ইন্ডিয়াকে একদিন শোধ করতে হবেই।’

বিবৃতিতে ভারতের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে বলা হয়, ভারত বাংলাদেশ সম্পর্কে হিন্দু নির্যাতনের মিথ্যা বয়ান প্রচার করছে। ২০২৪ সালে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রোপাগান্ডা-যুদ্ধ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে।’

সবশেষে হেফাজত নেতারা বলেন, জুলাইয়ে ইমানি শক্তিতে বলীয়ান বিপ্লবী ছাত্র-জনতা মৃত্যুর পরোয়া না করে স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয়, তা প্রমাণ করেছে। সামরিকভাবে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশের লড়াইয়ে ভ্রাতৃত্বের সঙ্গে পাশে থাকবে বলেও তারা বিশ্বাস করেন।

হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় প্রাণিসম্পদ পদকে রৌপ…
  • ২৬ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে…
  • ২৬ নভেম্বর ২০২৬
থানায় আটক থাকা যুবলীগ নেতাকে ছাড়াতে গিয়ে কপাল পুড়ল যুবদল নে…
  • ২৬ নভেম্বর ২০২৬
আজ বিশ্ব কেক দিবস, কীভাবে এল দিনটি
  • ২৬ নভেম্বর ২০২৬
এইচএসসি সাপ্লিমেন্টারির ফল প্রকাশ নিয়ে জরুরি নির্দেশনা ঢাকা…
  • ২৬ নভেম্বর ২০২৬
কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না
  • ২৬ নভেম্বর ২০২৬