সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ডিবি হেফাজতে

২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ AM
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান © সংগৃহীত

সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির ওই কর্মকর্তা জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাতে পারবেন। তবে সম্প্রতি গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, থানায় অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটের মতো নাশকতামূলক ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৩৩তম বিসিএস ব্যাচের কর্মকর্তা রাকিবুল হাসান ২০২৪ সালের ৫ আগস্টের আগে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন।

এদিকে বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

তিনি বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে জনসেবায় মনোনিবেশ করার বিষয়ে সংশ্লিষ্ট সদস্যদের সতর্ক করা হয়েছে। এরপরও কোনো কর্মকর্তা বা সদস্য ষড়যন্ত্রে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রেমের টানে ভারত থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে
  • ২৬ নভেম্বর ২০২৬
জাবিপ্রবিতে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে সমাবেশে উপস্থিত খোদ আও…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবু…
  • ২৬ নভেম্বর ২০২৬
গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি, ৫৪ বোতল ফেনসিডিলসহ যুবক…
  • ২৬ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা
  • ২৬ নভেম্বর ২০২৬
হেলিকপ্টারে নববধূ নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্স প্রবাসী
  • ২৬ নভেম্বর ২০২৬