ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা

২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ AM
সাতক্ষীরার সদর উপজেলায় ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা

সাতক্ষীরার সদর উপজেলায় ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা © সংগৃহীত

সাতক্ষীরার সদর উপজেলায় বিএনপির নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন ছাত্রলীগের দুই নেতাকর্মী। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান (১৯) ও সংগঠনটির সদস্য মো. মিন্টু (১৮)। মেহেদী হাসান ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে। মিন্টু একই এলাকার আমবীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আলিপুর এলাকায় নেতাকর্মীদের অংশগ্রহণে বিএনপির একটি মোটরসাইকেল শোডাউন চলছিল। এ সময় শোডাউনটি ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন বিএনপি নেতাকর্মীরা। পরে তাদের আলিপুর পুরাতন বাজার এলাকায় নিয়ে গিয়ে সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আটক দুজন থানার একটি মামলার তদন্তে পাওয়া আসামি। তাদের গ্রেপ্তারে পুলিশ আগে থেকেই এলাকায় নজরদারি করছিল এবং স্থানীয়দের সহযোগিতা চেয়েছিল। স্থানীয়রা তাদের অবস্থান শনাক্ত করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে।

জাবিপ্রবিতে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে সমাবেশে উপস্থিত খোদ আও…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবু…
  • ২৬ নভেম্বর ২০২৬
গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি, ৫৪ বোতল ফেনসিডিলসহ যুবক…
  • ২৬ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা
  • ২৬ নভেম্বর ২০২৬
হেলিকপ্টারে নববধূ নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্স প্রবাসী
  • ২৬ নভেম্বর ২০২৬
চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
  • ২৬ নভেম্বর ২০২৬