বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ AM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ AM
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা © সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় হেফাজত ও চরমোনাই আলেম-ওলামা, মসজিদ কমিটি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় আলেম-ওলামারা। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। একদিকে মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছে, অন্যদিকে আমির হামজার আগমন যে কোনো মূল্যে প্রতিহতের ঘোষণা দিয়েছেন হেফাজত-চরমোনাই ও বিএনপি নেতারা।

আগামী ১৬ নভেম্বর বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে।

আমির হামজার আগমন প্রতিহত করতে শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে যে কোনো মূল্যে মুফতি আমির হামজার আগমন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী বলেন, ‘আমরা মাহফিলের বিপক্ষে নই, মাহফিল সুন্দরভাবে হোক সেটাই চাই। তবে কোনো বিতর্কিত বক্তাকে আমরা মেনে নেব না। প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে। এলাকার পরিবেশ নষ্ট হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। তিনি বিতর্কিত রাজনৈতিক বক্তব্য দিবেন। এ জন্য এলাকার শান্তি বিনষ্ট হোক। এটা আমরা হতে দিতে পারি না।’

হেফাজত নেতা হাফেজ কবির হোসাইন জানান, অতিথি হিসেবে যাদের নাম পোস্টার ছাপা হয়েছে, তাদের অনেকেরই অনুমতি নেওয়া হয়নি। তিনি বলেন, ‘না জানিয়ে নাম ব্যবহার করা ইসলাম কতটুকু সমর্থন করে, আয়োজকদের কাছে আমার এই প্রশ্ন রইল।’

ইসলামী আন্দোলন নেতা জহিরুল ইসলাম বলেন, ‘মুফতি আমির হামজা একজন বিতর্কিত বক্তা। চরমোনাই পীর সাহেবকে নিয়ে তিনি বিরূপ মন্তব্য করেছেন। বন্দরে তাকে আসতে দেওয়া হবে না, আমরা প্রতিহত করব।’

স্থানীয় বিএনপি সভাপতি মো. ফারুক জানান, লক্ষণখোলা মাঠে এই আগমনকে কেন্দ্র করে এলাকায় এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। আয়োজকরা অনেক বিশিষ্ট ব্যক্তির অনুমতি না নিয়েই পোস্টারে তাদের নাম ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, আয়োজক কমিটির পক্ষে মাওলানা আবু আবদুল্লাহ জানান, স্থানীয় পুলিশ-প্রশাসনের অনুমতি নিয়েই মাহফিলের আয়োজন করা হচ্ছে। শান্তি বিনষ্ট হওয়ার কোনো কারণ নেই। এ নিয়ে নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সঙ্গে আলোচনা হয়েছে। তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আর যারা বিরোধিতা করছেন, তারা হয়তো কোনো রাজনৈতিক চাপের কারণে এমনটি করছেন।

এ ব্যাপারে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানূর রহমান জানান, আয়োজকদের পক্ষ থেকে মাহফিল অনুষ্ঠানের জন্য আবেদন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950