সিলেটে এনসিপি নেতার পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ

১৫ মার্চ ২০২৬, ০৪:০৬ PM
জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব ফয়সাল আহমেদের পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দিয়েছে কেন্দ্রীয় কমিটি। তাকে তিন দিবসের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে।

আজ রবিবার (১৫ মার্চ) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত নোটিশে এসব তথ্য জানানো হয়েছে। ফয়সাল আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে এনসিপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

নোটিশে বলা হয়েছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আপনার পদ ও সকল কার্যক্রম এতদ্বারা সাময়িক স্থগিত করা হল। একইসাথে আপনাকে কেন দল থেকে অব্যাহতি প্রদান করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হল।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬