নিজেদের আদর্শিক ক্যাচাল দূরে রেখে বাংলাদেশ প্রশ্নে আমাদের এক থাকা জরুরি: মনিরা শারমিন

১৫ মার্চ ২০২৬, ১২:১৮ AM , আপডেট: ১৫ মার্চ ২০২৬, ১২:২৫ AM
 জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন

জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন © টিডিসি ফটো

নিজেদের আদর্শিক ক্যাচাল দূরে রেখে বাংলাদেশ প্রশ্নে আমাদের এক থাকা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন। শনিবার রাতে (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘একজন যখন নেতা, তখন সে সবার। আমার কাছে কোন ভেদাভেদ নাই। আমাদের কমন শত্রু আওয়ামী লীগ। এই মুহূর্তে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি। সমালোচনা করে পলিসি দিয়ে বিএনপিকে সঠিক পথে রাখাই বিরোধী দল হিসেবে আমার রাজনীতি। জনগণকে নাগরিক করে তোলার রাজনীতিই আমাদের রাজনীতি।’

রাজনৈতিক দলগুলোর অতীত সংগ্রাম ও নিপীড়নের প্রসঙ্গ তুলে ধরে মনিরা শারমিন আরও লিখেছেন, ‘জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী সাফল্য আছে, আছে কিছু আফসোসের গল্প। কিন্তু এই দলগুলির বিদগ্ধ সমালোচনা করার আগে আমি নিজেকে মনে করাই এই দলগুলির গত ১৭ বছরের নিপীড়িত হবার ইতিহাস, এই দলের নেতাদের ত্যাগ। বেগম জিয়ার ত্যাগের কথা আমরা স্মরণ করি। সাথে সাথে ছাত্রদলের আমানুল্লাহ আমানের মা ৭৫ বছরের আম্বিয়া খাতুনের কোর্ট প্রাঙ্গনে দুই ছেলের খোঁজে বসে থাকা ছবি আমি মনে রাখি। বিএনপির গুম হওয়া ইলিয়াস আলীর সন্তানদের কান্না আমি ভুলি না।’

তিনি আরও লিখেছেন, ‘২০১৩ সালের শাপলা গণহত্যা, শিবির করলেই হত্যাযোগ্য করে তোলার ঘটনা আমি প্রত্যক্ষ করছি। আবরার ফাহাদের মৃত্যুর খবর যখন পেলাম, বৃষ্টির মধ্যে মিছিলে গেলাম, কাঁদতে কাঁদতে ভাবছি, শিবির সন্দেহে পিটিয়ে মেরে ফেলাও জায়েজ! এ কেমন দেশ!

এই নিপীড়ন আমাদের প্রজন্মগত নিপীড়ন। এই লড়াইটা আমাদের প্রজন্মের। আমরা বিভিন্ন লেবাসে, বিভিন্ন মতে, বিভিন্ন দলে থেকে এই লড়াইটা করছি। একটা গণঅভ্যুত্থান আমাদের এক করে দিছে।’

পোস্টের শেষাংশে তিনি জাতীয় স্বার্থে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে লিখেছেন, ‘নিজেদের আদর্শিক ক্যাচাল দূরে রেখে বাংলাদেশ প্রশ্নে আমাদের এক থাকা জরুরি। কিছু মৌলিক বিষয়ে আমাদের এক থাকতে হবে। জাইমা থেকে সামান্তা- নারীর মর্যাদার প্রশ্নে আমাদের এক থাকতে হবে। আপনি আমার সাথে দ্বিমত করবেন, তর্ক করবেন, প্রশ্ন করবেন- আমি উত্তর দিব। আপনার মত আমার থেকে যুক্তিসঙ্গত হলে আপনার মতের সাথে থাকব। রাজনীতি রাজনৈতিকভাবে মোকাবেলা করা করুন।’

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9