সংসদ পরিচালনা কমিটিতে বিএনপির  ১১ ও জামায়াত-এনসিপির ৪ নেতা

১২ মার্চ ২০২৬, ০৪:৫৩ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৪:৫৬ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © সংগৃহীত ও সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার জন্য স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে সভাপতি করে আরও ১৫ জন সদস্য নিয়ে কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন স্পিকার। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার স্বয়ং এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

কমিটির অপর ১৫ সদস্যের মধ্যে প্রধান দল বিএনপির ১১ এবং বিরোধীদলীয় জোটের জামায়াত ও এনসিপির ৪ জন রয়েছেন। তারা হলেন— সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির।

এর আগে সকাল ১১টা ৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ অধিবেশনে সভাপতিত্ব করছেন।

এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকার ও বিরোধী দলের সাংসদরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান। জাতীয় সংসদের অধিবেশনে তারেক রহমানের এটি প্রথমবার সংসদ সদস্য হিসেবে প্রবেশ।

অধিবেশন শুরুর আগে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা কার্যক্রমের সূচনা করেন। সংসদ কক্ষ তখন সদস্যদের উপস্থিতিতে পূর্ণ থাকলেও স্পিকারের চেয়ার খালি ছিল। প্রথম অধিবেশন হওয়ায় স্পিকারের আসনের পাশে রাষ্ট্রপতির চেয়ার রাখা হয়।

অধিবেশন শুরুর প্রস্তাব দিতে দাঁড়িয়ে সংসদ নেতা তারেক রহমান একজন সদস্যকে সভাপতি নির্বাচনের প্রস্তাব দেন এবং প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাব সমর্থন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও এতে পূর্ণ সমর্থন জানান।

সাংসদরা টেবিল চাপড়ে সম্মতি দিলে খন্দকার মোশাররফ হোসেন স্পিকারের আসনে যান। সংসদ ভবনের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সার্জেন্ট-অ্যাট-আর্মস তাকে আনুষ্ঠানিকভাবে স্পিকারের আসনে নিয়ে যান।

ফ্রান্সের বিদায়ঘণ্টা বাজিয়ে ফাইনালে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
স্পেনের বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড ওইয়ারজাবালের
  • ১৫ জুলাই ২০২৬
পোরোর গোলে ফাইনালের আরও কাছে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
যে কারণে ফ্রান্স-স্পেন ম্যাচে এক মিনিট নীরবতা পালন
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দিনব্যাপী ১৫ গ…
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence