কোনো ফ্যাসিস্টের দোসর যেন আজ সংসদে বক্তব্য দিতে না পারে: নাহিদ

১২ মার্চ ২০২৬, ০২:৫৬ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৩:০৭ PM
সংসদে বক্তব্য দিচ্ছেন এনসিপির আহবায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

সংসদে বক্তব্য দিচ্ছেন এনসিপির আহবায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘সবাই স্বীকার করে নিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কারণে আমরা মহান সংসদে বসতে পেরেছি। সবাই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সৈনিক। আপনার প্রতি নিবেদন থাকবে, কোনও ফ্যাসিস্ট ও তার দোসর যাতে আজকের সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত না করতে পারে।’

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ আহবান জানান নাহিদ। তিনি বলেন, ‘আমরা ফ্যাসিস্টমুক্ত, ফ্যাসিবাদের দোসরমুক্ত জাতীয় সংসদ চাই।’ ইনকিলাব জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করেন তিনি।

এর আগে জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিসহ কয়েকজন শহীদের নাম অন্তর্ভূক্ত করার প্রস্তাব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরে নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভূক্ত করা হবে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন: সংসদে শোক প্রস্তাবে হাদিসহ তিন আধিপত্যবিরোধীর নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব নাহিদের

বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ প্রস্তাব করেন নাহিদ। প্রস্তাবিত অন্য দুই নাম হলো- বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ও সীমান্তে হত্যাকাণ্ডের শিকার কিশোরী ফেলানী খাতুন। নাহিদ ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে তালিকায় নামগুলো যুক্ত করা হয়েছে।

যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতীমকে, রোমহর্ষক বর্ণনা উঠে এল আস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তুহিনের সঙ্গে অসম বন্ধুত্ব অপ্রতীমের, হত্যার নেপথ্যে আইফোন …
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ভারত সীমান্তে নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার আরও একজন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতসহ ১১ দলের লংমার্চের পোস্ট দেওয়ায় গাজীপুর পুলিশ কর্ম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬