সংসদে শোক প্রস্তাবে হাদিসহ তিন আধিপত্যবিরোধীর নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব নাহিদের

১২ মার্চ ২০২৬, ০২:২১ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০২:২২ PM
এনসিপির আহবায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

এনসিপির আহবায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিসহ কয়েকজন শহীদের নাম অন্তর্ভূক্ত করার প্রস্তাব করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরে নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভূক্ত করা হবে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ প্রস্তাব করেন নাহিদ। প্রস্তাবিত অন্য দুই নাম হলো- বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ও সীমান্তে হত্যাকাণ্ডের শিকার কিশোরী ফেলানী খাতুন। নাহিদ ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে তালিকায় নামগুলো যুক্ত করা হয়েছে।

এর আগে দেশ ও জনগণের স্বার্থে জাতীয় সংসদকে অর্থবহ করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বিগত দেড় দশকে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এ সময়ের এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিল না। আজ জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ। এটি বাংলাদেশের জনগণের সংসদ।

আরও পড়ুন: বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না: প্রধানমন্ত্রী

তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারা গণতন্ত্রকামী মানুষের রক্ত ঋণে প্রতিষ্ঠিত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আজ থেকে আপনারা সবার, সংসদের অভিভাবক।’

স্ত্রীকে ভিডিও কলে রেখে এসপির বাংলোয় পুলিশ সদস্যের গলায় ফাঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন ২ আসামি, উঠে এল নতু…
  • ২৭ আগস্ট ২০২৬
ছবিতে হাসি এল কীভাবে, ‘স্মাইল প্লিজ’র পেছনের গল্প
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন শিক্ষা অংশীদারিত্ব আরও গভীর করার আহ্বান শিক্ষা…
  • ২৭ আগস্ট ২০২৬
৯/১১ হামলার ২৭ বছর পর শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ খালিদের বিচার
  • ২৭ আগস্ট ২০২৬
‘অহন ২ লাখ নিছি, সামনে ১০ লাখ নিয়াম’—দপ্তরি নিয়োগে প্রধান শ…
  • ২৭ আগস্ট ২০২৬