বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না: প্রধানমন্ত্রী

১২ মার্চ ২০২৬, ০১:৫৭ PM
জাতীয় সংসদ অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান

জাতীয় সংসদ অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান © সংগৃহীত

দেশ ও জনগণের স্বার্থে জাতীয় সংসদকে অর্থবহ করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বিগত দেড় দশকে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এ সময়ের এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিল না। আজ জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ। এটি বাংলাদেশের জনগণের সংসদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারা গণতন্ত্রকামী মানুষের রক্ত ঋণে প্রতিষ্ঠিত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আজ থেকে আপনারা সবার, সংসদের অভিভাবক।’

আরও পড়ুন: সংসদে বহুল ব্যবহৃত এক্সপাঞ্জ, কোরাম, ওয়াক আউট, তারকা চিহ্নিত প্রশ্ন টার্মগুলো কী?

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। মানুষ এদিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। আমরা দেশ ও জনগণের স্বার্থে এই সংসদকে অর্থবহ করতে চাই। বিরোধিতার জন্য নয়, শাণিত যুক্তিতর্কের মাধ্যমে প্রাণবন্ত করতে চাই। এ ক্ষেত্রে আপনাদের ভূমিকা সর্বাধিক। সংসদ সদস্য হিসেবে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬