সংসদ অধিবেশনকালে মাইকে যান্ত্রিক ত্রুটি

১২ মার্চ ২০২৬, ০১:১০ PM
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ © সংগৃহীত

জাতীয় সংসদ ভবনে অধিবেশন চলাকালে মাইকে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় দেখা যায়, অধিবেশন চলাকালে হঠাৎ মাইক্রোফোনে প্রযুক্তিগত সমস্যার সৃষ্টি হওয়ায় নির্ধারিত কার্যক্রম ব্যাহত হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্পিকার বৈঠক ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন। এ সময় যোহরের নামাজের জন্যও বিরতি দেওয়া হয় বলে জানানো হয় স্পিকারের তরফে।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সংসদে ঘোষণা দিয়ে জানান, যান্ত্রিক সমস্যা হয়েছে। কথা শোনা যাচ্ছে না, অপেক্ষা করতে হবে। যোহরের নামাজের সময়ও হয়ে গেছে। তাই সংসদ অধিবেশন ২০ মিনিটের বিরতি দেওয়া হলো।

নামাজ শেষে পুনরায় সংসদের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই মাইকের ত্রুটি সংশোধন হবে বলে আশা প্রকাশ করা হয়।

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬