হাদি হত্যার আসামিদের দেশে আনা নিয়ে যা বললেন আইজিপি

০৯ মার্চ ২০২৬, ১২:৩৬ PM , আপডেট: ০৯ মার্চ ২০২৬, ১২:৩৬ PM
পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির

পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির © টিডিসি ফটো

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) সকালে পুলিশ সদরদফতরে প্রথম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আইজিপি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। তাদেরকে অচিরেই ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, চাঁদাবাজদের তালিকা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দলমতের ঊর্ধ্বে গিয়ে অভিযান চলমান রয়েছে। উগ্রপন্থিদের উত্থান রোধে সতর্ক দৃষ্টি থাকবে পুলিশের। এছাড়া ঈদকে সামনে রেখে মহাসড়ক, শপিং কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের কথা জানান। 

এসময় তিনি কিছু পরিকল্পনার কথা জানিয়ে বলেন, সি আই ডিকে আধুনিকায়ন, থানা গুলোকে জিরো কমপ্লেইনে রূপান্তর এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য থানায় ম্যাজিস্ট্রেসি সিস্টেম চালু করা দরকার বলে জানান। কিছু পুলিশ নিজেদের স্বার্থে কাজ করে বাহিনীর সুনাম নষ্ট করছে, পুলিশকে অতি উৎসাহী না হতে আহ্বান জানান তিনি। জনগণকেও আইন মেনে চলার পরামর্শ দেন।

জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের পরিবার থেকে মামলা হয়েছে, এ বিষয়ে তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ সময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (প্রশাসন); জনাব মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ); জনাব খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস); জনাব মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) ও জনাব সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট)।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9