হাদি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফেরানো নিয়ে যা বলছে সিআইডি

০৮ মার্চ ২০২৬, ০৭:৪১ PM
ওসমান হাদি ও সিআইডি লোগো

ওসমান হাদি ও সিআইডি লোগো © ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি। রবিবার (৮ মার্চ) সিআইডির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে ভারতীয় একাধিক গণমাধ্যমে হাদি হত্যার দুই আসামিকে গ্রেপ্তারের খবর জানায়। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসটিএফ জানিয়েছে, গোপন ও বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায়—বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডসহ গুরুতর অপরাধ সংঘটনের পর দুই বাংলাদেশি নাগরিক দেশ ছেড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। তারা সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অবস্থান করছিলেন এবং সুযোগ পেলেই আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ মার্চ রাত ও ৮ মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), যিনি বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪), ঢাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসেন এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

এ ঘটনায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আটক দুজনকে সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

কাল 'আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া' ম্যাচ দেখতে ঢাবিতে আসছে আর…
  • ২১ জুন ২০২৬
৩ বছরে অর্ধেকে নেমেছে বিদেশি শিক্ষার্থী, নতুন করে বিপদে ৩০০…
  • ২১ জুন ২০২৬
অজু করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদ্রাসা ছাত্রের 
  • ২১ জুন ২০২৬
স্পেনের শুরুর একাদশে ইয়ামাল
  • ২১ জুন ২০২৬
‘এটা শাহবাগ নয়’ বলার টোনে জুলাইয়ের রাজপথকে খাটো করা হয়: সার…
  • ২১ জুন ২০২৬
বাসায় পুলিশের অভিযান, পালাতে গিয়ে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
  • ২১ জুন ২০২৬