হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বিক্ষোভ

১০ মার্চ ২০২৬, ০৯:৩৫ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৯:৩৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা © টিডিসি

শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার আসামি ও শরিফ ওসমান হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। আজ মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিক্ষোভ মিছিলটি শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, হলপাড়াসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। 

এসময় বিক্ষোভ মিছিলে দলটির নেতাদের ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও; একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর; সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানান স্লোগান দিতে দেখা যায় । 

ছাত্রশক্তি ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগকে নাকি এখন রাজনীতি করার অধিকার দিতে হবে। ছাত্রলীগকে সাধারণ মানুষের মতো ট্রিট করা যাবে না। তাদেরকে জঙ্গি হিসেবে ট্রিট করতে হবে। যারা এসব কথা বলতারা কি বিগত ১৭ বছরের অত্যাচারের ইতিহাস ভুলে গিয়েছে?’

তিনি বলেন, ‘বিএনপি-ছাত্রদলসহ সকল ছাত্রসংগঠনকে বলে দিতে চাই, আপনারা কিছু বিষয়ে এক জায়গায় আসেন। যদি আওয়ামিলীগ ফেরত আসে তাহলে ক্যাম্পাসগুলোতে আগেরমতো অবস্থা হবে, দেশের সব জায়গায় মাফিয়ারা মাথাচাড়া দিয়ে উঠবে।’

সমাপনী বক্তব্যে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ‘জুলাই গণহত্যার পরিকল্পনা করা নেতারা এখন ভারতে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র যদি দায়িত্বশীল আচরণ করত, তাহলে তাকে আগেই দেশে ফেরত পাঠাত। যখন শেখ হাসিনাকে কোনো দেশ আশ্রয় দেয় নাই, তখন এই ভারত সেই খুনীদের আশ্রয় দিয়েছে।’ 

সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘আপনারা দায়িত্বশীল আচরণ করে শহিদ হাদি হত্যার বিচারের জন্য তার খুনিদের অতিদ্রুত দেশে ফিরিয়ে আনবেন। পাশাপাশি এই হত্যার পিছনের কারণ দেশের মানুষের কাছে উন্মোচন করবেন। কোনোভাবেই ছাত্রলীগকে ফেরানোর সুযোগ দেওয়া যাবে না বরং তাদেরকে ধরে এনে বিচারের মুখোমুখি করতে হবে।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬