ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

১০ মার্চ ২০২৬, ০৮:০৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর আজিমপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী এনায়েত উল্লাহ (৩৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে লালবাগ থানাধীন আজিমপুরের ছাপড়া মসজিদ কাশমেরিটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুপাতো ভাই আলমগীর হোসেন জানান, এনায়েত ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা। তিনি আজিমপুরে একটি ভাড়া বাড়িতে স্ত্রী লুবনার সঙ্গে থাকতেন। কয়েকদিন আগে তার স্ত্রী গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয়ে ফোনে ঝগড়া হয়। এনায়েত ফোন কেটে দিলে স্ত্রী পাশের বাসার ভাড়াটিয়াকে ফোন করে বাসায় খোঁজ নিতে বলেন।

ভাড়াটিয়া বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান। বিষয়টি স্বজনদের জানালে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন দেখা যায়, নিজের কক্ষে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে এনায়েত গলায় ফাঁস দিয়েছেন। পরে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • ১১ জুলাই ২০২৬
হাসপাতালে মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধ…
  • ১১ জুলাই ২০২৬
পাহাড়ধসে ঝুঁকিতে লামার চাম্বি বিদ্যালয় ও কলেজের ৪ কোটি টাকা…
  • ১১ জুলাই ২০২৬
‘বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সর…
  • ১১ জুলাই ২০২৬
‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫’ পেলেন শেকৃবির অধ্যাপক কাজী …
  • ১১ জুলাই ২০২৬
জুলাই অভ্যুত্থান স্মরণে ইবি প্রশাসনের লাল ব্যাচ ধারণ কর্মসূ…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence