শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিল ইনকিলাব মঞ্চ

০৯ মার্চ ২০২৬, ০৪:৪৪ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

ভারতে গ্রেফতারকৃত শহিদ ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ পূর্বক খু*নের নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করবার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (৯ মার্চ) শাহবাগ (জাতীয় জাদুঘরের সম্মুখে) শহিদ হাদি চত্বরে বিকেল ৫ টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এর আগে গত রবিবার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা থেকে শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে বাংলাদেশ সরকার সেই ঘটনার সত্যতা নিশ্চিত করে। পরে এই বিষয়টি আবারো আলোচনায় আসে দেশজুড়ে।

কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬