পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ PM
কলি রানী

কলি রানী © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫০ পেয়েছেন রংপুরের অদম্য মেধাবী কলি রানী। দুই হাতে কোনো আঙুল না থাকায় পা দিয়ে লিখেই এই ফলাফল অর্জন করেছেন তিনি। কলি রানী ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। 

চলতি বছর রংপুরের কাউনিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন কলি। তার বাড়ি কাউনিয়া উপজেলার গদাই গ্রামে। সে ওই এলাকার প্রয়াত মনোরঞ্জন রায়ের মেয়ে। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট কলি। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারায় সে। এরপর মা রূপালী রানীর স্নেহ ও সাহস নিয়ে এগিয়ে চলেছে তার জীবন।

মা রূপালী রানী জানান, জন্ম থেকেই কলির দুই হাতের আঙুল নেই। তবে এ শারীরিক সীমাবদ্ধতা কখনো তার পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পরিবারের সহযোগিতা, সহপাঠীদের আন্তরিকতা ও শিক্ষকদের উৎসাহে নিজের চেষ্টায় আজ সে এই সাফল্য পেয়েছেন।

কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম বলেন, কলি রানী পা দিয়ে লিখে জিপিএ-৩.৫০ পেয়েছে। তার এ ফলাফলে আমরা খুবই খুশি।

এর আগে পা দিয়ে লিখেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কলি। এবার এইচএসসিতেও সাফল্য পেলেন। 

এ বিষয়ে কলি রানী গণমাধ্যমকে, উচ্চশিক্ষা শেষ করে বিসিএস ক্যাডার হতে চাই। দেশ ও মানুষের সেবা করাই তার স্বপ্ন। শারীরিক সীমাবদ্ধতা যে স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না, তা প্রমাণ করতে চায় কলি।

বিএমইউতে প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মবিন খানের মৃত…
  • ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষক সংকট-শ্রেণিবিমুখতা ও ডিভাইসে আসক্তিসহ ফল ধসের ৬ কারণ
  • ৩১ অক্টোবর ২০২৬
টিকটকে কমেন্ট করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ৩১ অক্টোবর ২০২৬
আবার এগিয়ে যাওয়ার পথে আমরা তোমাদের পাশে আছি
  • ৩১ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ আজিজীকে হয়রানি, শতাধিক জেলা-উপজেলায় মানববন্ধন শিক্ষ…
  • ৩১ অক্টোবর ২০২৬
যে ৯ কারণে নটর ডেম ভালো করত এবং করবে; এই রাজত্ব অতিদ্রুত শে…
  • ৩১ অক্টোবর ২০২৬