ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন

১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ AM
সড়কে আগুন দিয়েছে দুর্বৃৃত্তরা

সড়কে আগুন দিয়েছে দুর্বৃৃত্তরা © সংগৃহীত

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ এবং অন্য একটি স্থানে গাছের গুঁড়ি ফেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাটাজোর বাইচখোলা ও খাঞ্জাপুর ফকিরবাড়ি এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাটাজোর বাইচখোলা এলাকায় মহাসড়কে থামানো বাঁশের চেরা বোঝাই একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। বোমা নিক্ষেপের পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে গৌরনদী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

এদিকে একই সন্ধ্যায় উপজেলার খাঞ্জাপুর ফকিরবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, ১৯ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে।

অন্যদিকে গৌরনদী থানা-পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড কিংবা জনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬