এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন

১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ PM
সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে অগ্নিসংযোগ

সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে অগ্নিসংযোগ © টিডিসি ফটো

সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর এবং সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবে মিল্লাত মুন্না ও জেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে ‌‌আওয়ামী লীগ ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে লকডাউনের সমর্থনে শহরের ইবি রোডে জেলা বিএনপির কার্যালয়ে ব্যানার টাঙিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ওই ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এদিন বিকেলে শহরের এস এস রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের ভেতরে অগ্নিসংযোগও করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তারা সেখান সরে যায়।

এদিকে ভাইরাল হওয়া অপর এক ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দেখা যায়। তবে কে বা কারা আগুন দিয়েছে সেটা জানা যায়নি। এ ঘটনার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে দায়ী করে পোস্ট দিচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেলে জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি হাতুড়ি দিয়ে কার্যালয়টির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। এ সময় ঘটনাস্থলে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে দেখা গেছে বলে জানান তাঁরা। পরে সন্ধ্যার দিকে সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও আগুন দেওয়া হয়। এ দুটি ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মর্জিনা বলেন, ‘ওসি স্যারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো বাইরে রয়েছেন। কেউ হতাহত হয়েছেন কি না কিংবা অন্য কোনো ঘটনার তথ্য আমাদের কাছে নেই।’

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসং…
  • ১৮ নভেম্বর ২০২৬
চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
আমাকে বের করে দিতে বললেন অথচ আমার সিভি ১৯ পাতা, ভিসির ৭: ঢা…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা জাতীয়করণ, নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী নিয়ে সংসদে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর…
  • ১৮ নভেম্বর ২০২৬