চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পুলিশ

১৯ নভেম্বর ২০২৬, ০১:৪১ AM
ড. ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন

ড. ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন © সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন লেগেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভে যায়। যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, কেউ হতাহতও হননি। পুলিশ জানিয়েছে, বাড়িটিতে প্রায় দুই বছর ধরে কেউ বসবাস করেন না। গ্যারেজটিও দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সেখানে কোনো গাড়ি রাখা হয় না। তাই কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা এখনো পরিষ্কার নয়।

এদিকে ঘটনার প্রায় ৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ভবনের নিচতলায় গ্যারেজের সামনে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে ভিডিওটি কে, কখন ধারণ করেছেন এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পরই বলা যাবে।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬