নতুন বাংলাদেশের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

১১ মার্চ ২০২৬, ০৭:৩৭ PM
রংপুরে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে নাহিদ ইসলাম

রংপুরে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে নাহিদ ইসলাম © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেন, আগামীকাল নতুন সংসদ অধিবেশন শুরু হবে। সারাদেশের মানুষ তাকিয়ে আছে সংসদের দিকে। আমরা আশা করছি, সরকার দলীয় এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে। রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। যদি না হয় আপনাদের সবাইকে যারা যার জায়গা থেকে সোচ্চার হতে হবে। এগুলো আমাদের দলের দাবি না। নতুন বাংলাদেশের দাবি। এজন্য দল মত নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে।

আজ বুধবার (১১ মার্চ‌) রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে এনসিপির রংপুর বিভাগীয় ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

আগামী সংসদকে কার্যকর দেখতে চান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা একটা কার্যকর সংসদ দেখতে চাই। আমরা আশা করছি, বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়া হবে। সব কমিটমেন্ট রক্ষা করা হবে।

গোটা দেশে বিদ্রোহের সূচনা করা শহিদ আবু সাঈদকে স্মরণ করে তিনি বলেন, রংপুর বিভাগের সাথে আগামী দিনে কোনো বৈষম্য করা হবে না। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্যসচিব ও রংপুর চার আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম দুই আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ। 

প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে ধরে লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস
  • ১১ অক্টোবর ২০২৬
স্বচ্ছ পানির নান্দনিকতা হারিয়ে বেহাল ইবির একমাত্র লেক
  • ১১ অক্টোবর ২০২৬
ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ১১৫০ হুতি যোদ্ধা …
  • ১১ অক্টোবর ২০২৬
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬