ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ

১০ মার্চ ২০২৬, ০৭:২৬ PM
জশাহী বিভাগীয় ইফতার মাহফিলে নাহিদ ইসলাম

জশাহী বিভাগীয় ইফতার মাহফিলে নাহিদ ইসলাম © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেছেন, ১২ তারিখ সংসদ অধিবেশন শুরু হবে। আমরা শুনতে পাচ্ছি, সেদিন ফ্যাসিস্ট এর রেখে যাওয়া লেজুড় রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি সংস্কার আদায় করার জন্য। জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কবে উচ্চ কক্ষ গঠন করা হবে সেটা আমরা দেখার জন্য। 

আজ মঙ্গলবার (১০ মার্চ‌) রাজশাহী টিচার্স ট্রেইনিং কলেজ মাঠে এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিলে এসব কথা বলেন। 

এসময় শহিদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা শুনেছি হাদি ভাইয়ের হ*ত্যাকারীদের ভারতে গ্রেফতার করা হয়েছে। দ্রুত তাদের দেশে ফেরত আনতে হবে। হ*ত্যাকাণ্ডের পেছনে যারা ছিল তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।'

ফ্যামিলি কার্ড উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দুর্নীতি বন্ধ না হলে, ঋণখেলাপি বন্ধ না হলে এই ফ্যামিলি কার্ড দেশের কোনো কাজে আসবে না। অতি দ্রুত ঋণখেলাপিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করুন।

প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে ধরে লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস
  • ১১ অক্টোবর ২০২৬
স্বচ্ছ পানির নান্দনিকতা হারিয়ে বেহাল ইবির একমাত্র লেক
  • ১১ অক্টোবর ২০২৬
ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ১১৫০ হুতি যোদ্ধা …
  • ১১ অক্টোবর ২০২৬
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬