সংসদের প্রথম অধিবেশনে ঘুমিয়ে পড়লেন এক এমপি

১২ মার্চ ২০২৬, ০৪:০৯ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৮:০৮ PM
সংসদে ঘুমিয়ে পড়লেন এমপি

সংসদে ঘুমিয়ে পড়লেন এমপি © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এক এমপি নিজ চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে এবং ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, অধিবেশন চলার সময় এমপি চুপচাপ নিজের চেয়ারে ঘুমিয়ে রয়েছেন। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 

জানা যায়, অধিবেশন চলাকালে ভাইরাল হওয়া ঘুমন্ত এই সংসদ সদস্যের নাম শাহাদাত হোসেন সেলিম। তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচিত সংসদ সদস্য। 

এবারের অধিবেশন ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয়। পরে স্পিকার নির্বাচিত হন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল হোসেন।

আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬
আগামীকাল ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬