জাতীয় সংসদে হট্টগোল

১২ মার্চ ২০২৬, ০৩:৪৬ PM
জাতীয় সংসদে হট্টগোল

জাতীয় সংসদে হট্টগোল © সংগৃহীত

জাতীয় সংসদে রাষ্ট্রপতি ভাষণকে ঘিরে হট্টগোলের ঘটনা ঘটেছে। বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে আপত্তি জানালে অধিবেশন কক্ষে উত্তেজনা তৈরি হয়। পরে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

বুধবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর ভাষণ দেওয়ার কথা ছিল। তবে বিরোধী দল এ বিষয়ে আপত্তি জানিয়ে অধিবেশন কক্ষে হট্টগোল শুরু করে। জুলাইবিরোধী দোসর আখ্যা দিয়ে নানা ধরনের স্লোগান তুলতে থাকেন তারা।

পরিস্থিতি শান্ত করতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান এবং নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনার চেষ্টা করেন।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘সবাই স্বীকার করে নিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কারণে আমরা মহান সংসদে বসতে পেরেছি। সবাই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সৈনিক। আপনার প্রতি নিবেদন থাকবে, কোনও ফ্যাসিস্ট ও তার দোসর যাতে আজকের সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত না করতে পারে।’

বিরোধী দলের সদস্যরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া উচিত নয়। এ নিয়ে তারা স্লোগান ও প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় অধিবেশন কক্ষে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। পরে হট্টগোলের মধ্যেই অধিবেশনের কার্যক্রম চলতে থাকে।

খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ইউএ…
  • ১৪ আগস্ট ২০২৬
এয়ার অ্যাস্ট্রায় ট্রেইনি ফার্স্ট অফিসার পদে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
দাম আরও বেড়ে কত টাকায় সোনা বিক্রি হচ্ছে আজ?
  • ১৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে সাংবাদিকদের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, পুলিশ স…
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬