ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬ সংসদে উত্থাপিত

১২ মার্চ ২০২৬, ০৪:৩১ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬ সংসদে উত্থাপিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬ সংসদে উত্থাপিত © সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার মো. আসাদুজ্জামান এই অধ্যাদেশ উত্থাপন করেন। এ সময় রাষ্ট্রপতির জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন তিনি।

এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এবং ২০২৬ সালের প্রথম অধিবেশন স্পিকারশূন্য অবস্থায় শুরু হয়। এ সময় সংসদ নেতা খন্দকার মোশাররফ হোসেনকে সংসদের সভাপতি নিযুক্ত করেন। এরপর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ গ্রহণের পর বিরতির শেষে সংসদে সভাপতির দায়িত্ব পালন করেন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

দিনের কার্যসূচি অনুযায়ী আইনমন্ত্রী রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব গ্রহণ ও আলোচনার পর ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন।

অধ্যাদেশের তালিকার মধ্যে রয়েছে— বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪; জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা আইন সংশোধন-সংক্রান্ত অধ্যাদেশ; শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন); বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন); বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) এবং জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ। এ ছাড়া সরকারি চাকরি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পাবলিক প্রকিউরমেন্ট, ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ভোটার তালিকা, স্থানীয় সরকার, জাতীয় সংসদের নির্বাচন এলাকা সীমানা নির্ধারণ, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (সংশোধন), সিভিল কোর্টস অ্যামেন্ডমেন্ট, কোড অব ক্রিমিনাল প্রোসিডিউর (সংশোধন) এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস সংশোধনের একাধিক অধ্যাদেশ এই তালিকায় রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট দুটি অধ্যাদেশও কার্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি তহবিল অধ্যাদেশ, ২০২৫ এবং জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬। তালিকায় আরও রয়েছে— মাইক্রোফাইন্যান্স ব্যাংক, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বাংলাদেশ গ্যাস, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৬, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৬ এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ, ২০২৬।

উচ্চশিক্ষার সংকট উত্তরণে ‘নলেজ ইন্ডাস্ট্রি’র স্বীকৃতি অপরিহ…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়লেন চট্টগ্রামে আন্দোলনরত এ…
  • ১৪ জুলাই ২০২৬
১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতেই নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৪ জুলাই ২০২৬
জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘হেলথ…
  • ১৪ জুলাই ২০২৬
দখলদার যে দলেরই হোক, সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার নির্…
  • ১৪ জুলাই ২০২৬
জুলাইয়ে অভিযুক্ত শিক্ষকদের তালিকা ভিসির কাছে জমা দিল রাকসু
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence