সংসদের হেডফোনে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা করছে এমপি আরমানের

১২ মার্চ ২০২৬, ০৪:৪৬ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৪:৫১ PM
জাতীয় সংসদের হেডফোন ও এমপি মির আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান)

জাতীয় সংসদের হেডফোন ও এমপি মির আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান) © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মির আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান)। তিনি অভিযোগ করেছেন, নিম্নমানের এই হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশনের শেষ দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ সমালোচনা করেন তিনি। 

কালো রঙের একটি হেডফোনের ছবি শেয়ার করে পোস্টে মির আহমেদ বিন কাশেম লেখেন, এই হেডফোনের মান এতটাই ভয়াবহ যে ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে। সাউন্ড কোয়ালিটি এমন নিম্নমানের—সংসদের পুরোনো ডিভাইসও এর চেয়ে পরিষ্কার অডিও দিত নিশ্চয়ই। সম্পূর্ণভাবে হতাশ!

এদিকে অধিবেশন চলাকালে মাইকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ মিনিটের বিরতি ঘোষণা করেন। 

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মাইকে সমস্যা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন জোহরের আযান দিচ্ছে। সংসদ অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি দেওয়া হলো। 

এর আগে, বেলা ১১টার পরে সংসদের অধিবেশন শুরু হয়। সভার শুরুতে বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভা শুরু হয়। সেখানে স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার পদে কায়সার কামাল নির্বাচিত হন। পরে সংসদের অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবি ঘোষণা করা হয়। বিরতিকালে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

মুলতবি শেষে দুপুর পৌনে একটার পরে আবারও অধিবেশন শুরু হয়। এসময় সভা পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কিছুক্ষণ সংসদের মাইকে কথা বলার চেষ্টা করেন। কিন্তু শব্দ বিভ্রাট তৈরি হয়। পরে হ্যান্ডমাইকে কথা বলা শুরু করেন স্পিকার। 

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬