রাষ্ট্রপতি ভাষণ দেওয়ায় জামায়াত-এনসিপিসহ বিরোধীদলের ওয়াক আউট

১২ মার্চ ২০২৬, ০৩:৪২ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৩:৫১ PM
রাষ্ট্রপতি ভাষণ দেওয়ায় জামায়াতের নেতৃত্বে বিরোধীদলের ওয়াক আউট

রাষ্ট্রপতি ভাষণ দেওয়ায় জামায়াতের নেতৃত্বে বিরোধীদলের ওয়াক আউট © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বক্তব্য দেওয়ার সময় ওয়াক আউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ৩টা ৪০ মিনিটের দিকে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান তারা।

tdc (46)

সংসদ অধিবেশন চলাকালে বিকেল সাড়ে তিনটার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য নাম ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় এর প্রতিবাদ জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। পরে ৩টা ৪০ মিনিটের দিকে অধিবেশন কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি। বিরোদী দলের সংসদ সদস্যদের প্রতিবাদের মুখেই তিনি ভাষণ শুরু করেন।

tdc (44)

এ সময় ‘ফ্যাসিবাদ ও গণতন্ত্র, একসাথে চলে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে কক্ষ থেকে বের হয়ে যান সংসদের বিরোদীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় রাষ্ট্রপতি নিজের ভাষণ অব্যাহত রাখেন। তার ভাষণের ফাঁকে ফাঁকে টেবিল চাপড়ে বক্তব্যের প্রতি সমর্থন জানান বিএনপির সাংসদরা।

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬