এবার খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলেন এনসিপির আরেক এমপি

১১ মার্চ ২০২৬, ০৭:৩০ PM
 খেজুর

খেজুর © সংগৃহীত

হাসনাত আবদুল্লাহর পর এবার সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলেন এনসিপির নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। বুধবার (১১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে  খেজুর বিতরণের তালিকা প্রকাশ করেন তিনি। 

তালিকা বিশ্লেষণে দেখা যায়, বেশির ভাগ খেজুর স্থানীয় এতিমখানা ও মাদ্রাসাগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। 

পোস্টে তিনি লেখেন, আমি বলেছিলাম এতিমখানা, মাদ্রাসাকে প্রাধান্য দেয়ার জন্য। নারায়ণগঞ্জ-৪ তথা সদর উপজেলার বিতরণের তথ্য।

এর আগে, মঙ্গলবার (১০ মার্চ) রাতে ফেসবুকে লাইভে এসে নিজ এলাকার কর্মকাণ্ডের হিসেব তুলে ধরেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ওই লাইভে দেবিদ্বারে ৩৯ কার্টন খেজুর পাওয়ার বিষয়টি জানান তিনি। এরপর থেকেই বিষয়টি আলোচনায় আসে। 

আব্দুল্লাহ আল আমিনের আসনে খেজুর বিতরণের তালিকা নিচের ছবিতে

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬