খাদে এনসিপির এমপি আতিক মুজাহিদের গাড়ি, জানালেন নিজ অবস্থান

১৭ মার্চ ২০২৬, ০৭:০২ PM
সংঘর্ষে দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায় এনসিপির এমপি আতিক মুজাহিদের গাড়ি

সংঘর্ষে দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায় এনসিপির এমপি আতিক মুজাহিদের গাড়ি © সংগৃহীত

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুড়িগ্রাম-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। আজ মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৬টার দিকে রংপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে কাউনিয়া উপজেলার আর কে রোডের বেইলি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

এমপি আতিক মুজাহিদ সুস্থ আছেন জানিয়ে ফেসবুক পোস্টে বলেন, সেই আল্লাহর শুকরিয়া করতেছি যিনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করেছেন।  কিছু জায়গায় আঘাত পেয়েছি তবে খুব গুরুতর না। দোয়া করবেন।

এনসিপি সূত্রে জানা গেছে, ভোরে রংপুর থেকে কুড়িগ্রাম নিজ এলাকায় যাচ্ছিলেন আতিক মুজাহিদ। গাড়ি বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটা ট্রাক গাড়ির একপাশে ধাক্কা দেয়। এতে আতিক মুজাহিদের গাড়িটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে গিয়ে পড়ে।

কাউনিয়া উপজেলার জাতীয় ছাত্র শক্তি নেতা তাসিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুর্ঘটনার সময় গাড়িতে ড্রাইভারসহ তিনজন ছিলেন। তবে তিনজনই তেমন কোনো আহত হননি।

ড. আতিক মুজাহিদের সহকারী মো. জুম্মন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুর্ঘটনার পর তিনজনকেই স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ড্রাইভার কিছুটা আঘাত পেয়েছেন। আর বাকিরা কিছুটা ব্যাথা পেলেও সুস্থ আছেন।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬