নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

১৮ মার্চ ২০২৬, ০৯:২১ PM
বারহাট্টা থানা

বারহাট্টা থানা © সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে নিখোঁজের তিনদিন পর শাহিন মিয়া (৩) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বাহাদুরপুর গ্রামে শিশুটির বাড়ি থেকে কিছু দূরে একটি গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহিন মিয়া উপজেলার বাহাদুরপুর এলাকার মোছা ঝর্ণা আক্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু শাহিন ১৪ মার্চ বেলা ৩টার দিকে বাড়ির পাশের উঠানে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে বাড়িতে না আসায় শিশুটির মা বাদী হয়ে বারহাট্টা থানায় একটি নিখোঁজের জিডি করেন। নিখোঁজের তিনদিন পর আজ সকালে এলাকাবাসী একটি গর্তে শিশুটির অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ শিশুটির লাশটি উদ্ধার করে। শিশুটির পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিকূলতার মধ্যেই টিউশনি করে প্রস্তুতি, শিক্ষার পর কৃষি ক্…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে খেয়ে ফেললেন’—বিএনপির কেন্দ্রীয় ন…
  • ১৮ অক্টোবর ২০২৬
৯১ দেশের প্রতিযোগীদের হারিয়ে আন্তর্জাতিক পুরস্কার জিতল মেরি…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬