জামায়াতের উচিত— ‘এনসিপিকে হাসিমুখে বিদায় জানানো’

২৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ PM
খোমেনী ইহসান

খোমেনী ইহসান © সৌজন্যে প্রাপ্ত

এনসিপিকে জামায়াতের হাসিমুখে বিদায় জানানোর আহ্বান জানিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। শনিবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি। একইসঙ্গে এনসিপি জামায়াতের সঙ্গে থাকলে জামায়াতের ইমেজই নষ্ট হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমাদের তরুণরা কাজ করে নিজের উন্নত জীবন চায়। সেখানে এনসিপির লোকেরা করছে কি? রাজনীতিতে তাদের কাজ কি? সপ্তাহে কয়দিন তারা কর্মসূচি করে? একটা মিডিয়া বাবলে ফায়দা লোটার সুবিধাবাদী ইমেজ তৈরি করা ছাড়া তারা কী করছে? 

খোমেনী ইহসানের স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‌‘জামায়াতের সঙ্গে এনসিপির টানাপোড়েন তৈরি হচ্ছে। এক্ষেত্রে জামায়াতের উচিত হবে এনসিপিকে হাসিমুখে বিদায় জানানো। জামায়াতের ফোকাস হওয়া উচিত শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করে জনগণের মন জয় করে আগামীতে দেশ পরিচালনার জন্য প্রস্তুত হওয়া। আন্তর্জাতিক ও জাতীয় পরিস্থিতি জামায়াতের জন্য অনুকূল। জামায়াত দৃঢ়তা দেখাতে পারলে বিএনপির ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। 

আমরা যারা বাংলাদেশকে একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র হিসেবে গড়তে চাই তাদের প্রত্যাশা হলো, জামায়াতকে আল্লাহ যদি ক্ষমতা দেন তাহলে তারা যেন সফলভাবে দেশ পরিচালনা করতে পারেন।

অনেকে হয়তো স্বপ্ন দেখে বিএনপি সরকারকে ব্যর্থ করে দিয়ে আবারও ওয়ান ইলেভেন আনবে বা আওয়ামী লীগকে ফেরাবে বা এনসিপিসহ অন্যদের দিয়ে বাওয়ামী লীগ তৈরি করবে।

কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের সামনে এখন জরুরি দরকার হলো এমন একটি শাসন প্রতিষ্ঠা করা যারা আন্তরিকতার সঙ্গে জাতীয় পুঁজির নিরাপত্তা ও বিকাশ নিশ্চিত করবে। একদিকে আমাদের ইকনোমি বড় হয়েছে, আরেক দিকে আমাদের রাষ্ট্রের ইনস্টিটিউটগুলো ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো। এ অবস্থায় বিএনপির পরে জামায়াত হলো শেষ আশার জায়গা।

জামায়াতের উচিত হলো বিএনপি ফেইল করলে দলটির ডানপন্থী দেশপ্রেমিকদের কাছে টানা। আর অবশ্যই রাজনৈতিক শূন্যতা পূরণে ডানপন্থী ইনস্টিটিউট গড়ে তোলার প্রয়োজন জামায়াতকে বুঝতে হবে।

এনসিপি জামায়াতের জন্য গলার কাটা হবে। কারণ তারা অল্পতে অনেক পাওয়ার পরেও গড়ার রাজনীতির মাধ্যমে এগিয়ে না গিয়ে অপকৌশল করে সুবিধা হাসিল করতে চায়। এজেন্সির বা পচা ব্যক্তিদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী তারা কূটকৌশলের রাজনীতি করছে৷ কিন্তু তরুণ প্রজন্মই এরকম রাজনীতি সমর্থন করে না। আমাদের তরুণরা সাগর ভেসে বিদেশে গিয়ে পয়সা কামিয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটায়। আমাদের তরুণরা কাজ করে নিজের উন্নত জীবন চায়। সেখানে এনসিপির লোকেরা করছে কি? রাজনীতিতে তাদের কাজ কি? সপ্তাহে কয়দিন তারা কর্মসূচি করে? একটা মিডিয়া বাবলে ফায়দা লোটার সুবিধাবাদী ইমেজ তৈরি করা ছাড়া তারা কী করছে? এরা যদি জামায়াতের সঙ্গে থাকেও তাতে জামায়াতের ইমেজই নষ্ট হয়ে যাবে।

সবাইকে মনে রাখতে হবে জুলাইয়ের বিপ্লবী তারুণ্যের ইমেজটাকে নষ্ট করেছে এনসিপি। শুরু থেকেই ক্ষমতা আর অর্থের লোভ করে তারা গোটা তরুণদের এন্টাই পিপল হিসেবে পিপলের মধ্যে পারসেপশন তৈরি করেছে। এরা যদি দেশ গড়াকে জীবনের ব্রত হিসেবে নিত তাহলে জুলাই বিপ্লব সম্পর্কে সমাজে এতটা নেতিবাচক মনোভাব তৈরি হতো না।

দেখুন আওয়ামীরা যদি মনে না করতো তাদের প্রতিপক্ষরা চোর ও ধান্ধাবাজ, তাহলে তারা এত দ্রুত ফণা তোলার সাহস করতো না। জামায়াতের উচিত নিজেদের একটি ত্যাগী দেশপ্রেমিক কর্মঠ ইমেজ তৈরি করা। তাহলে আমরা পথঘাটের সামান্য মানুষেরা জনগণকে বলতে পারব যে জামায়াত বিকল্প।’

বদলির দাবিতে চলা অনশনে অসুস্থ আরও এক নারী শিক্ষক
  • ২৮ নভেম্বর ২০২৬
ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা, আওয়ামীপন্থী চিকিৎসক গ্রেপ্তার
  • ২৮ নভেম্বর ২০২৬
জামায়াতের উচিত— ‘এনসিপিকে হাসিমুখে বিদায় জানানো’
  • ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে
  • ২৮ নভেম্বর ২০২৬
ক্লাসরুমে কাজী নজরুল-স্মৃতিসৌধের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবিও …
  • ২৮ নভেম্বর ২০২৬
নাইট্যাগের সভাপতি হলেন অধ্যাপক আবিদ হোসেন মোল্লা
  • ২৮ নভেম্বর ২০২৬