বদলির দাবিতে চলা অনশনে অসুস্থ আরও এক নারী শিক্ষক

২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৯ PM
তামান্ন রোজি

তামান্ন রোজি © ভিডিও থেকে নেওয়া

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশের দাবিতে টানা চতুর্থ দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন নারী শিক্ষকরা। অনশরতের মধ্যে আরও এক নারী শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অসুস্থ হওয়া শিক্ষকের নাম তামান্ন রোজি। তিনি চাঁদপুরের একটি প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তামান্নার নিজ জেলা গাইবান্ধা বলে জানা গেছে।

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন আন্দোলনরত শিক্ষক সেলিনা। তিনি জানান, ‘অসুস্থ হওয়ার আমাদের দুইজন সহকর্মী তামান্নাকে হাসপাতালে নিয়ে গেছেন। আন্দোলনরত অন্য শিক্ষকদের অবস্থাও নাজুক।’

বদলির আদেশ ও ফল দ্রুত প্রকাশের দাবিতে গত বুধবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন এমপিওভুক্ত নারী শিক্ষকরা। টানা অনশনের ফলে গত বৃহস্পতিবার শীলা রানি নামে এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। পরে হাতে স্যালাইন দেওয়া অবস্থাতেই পুনরায় তিনি আন্দোলনে অংশগ্রহণ করেন।

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা অনশনের ফলে দুর্বলতা ও অবসাদে কয়েকজন নারী শিক্ষক জ্ঞান হারান এবং অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শিক্ষকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। 

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর বদলির আবেদনের সময়সীমা শেষ হলেও এখনো ফল প্রকাশ করেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়লেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ও নীতিমালা সংশোধনের জটিলতায় ফল প্রকাশ আটকে আছে বলে মাউশি।

সেন্ট্রাল ইউনিভার্সিটির ৬ শতাধিক নবীন ছাত্রীকে সংবর্ধনা দিল…
  • ২৮ নভেম্বর ২০২৬
ভাইয়ের সাথে সাইকেলে করে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা নিতে যাচ…
  • ২৮ নভেম্বর ২০২৬
পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
  • ২৮ নভেম্বর ২০২৬
বদলির দাবিতে চলা অনশনে অসুস্থ আরও এক নারী শিক্ষক
  • ২৮ নভেম্বর ২০২৬
ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা, আওয়ামীপন্থী চিকিৎসক গ্রেপ্তার
  • ২৮ নভেম্বর ২০২৬
জামায়াতের উচিত— ‘এনসিপিকে হাসিমুখে বিদায় জানানো’
  • ২৮ নভেম্বর ২০২৬