অনশনরত নারী শিক্ষকদের সংহতি জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ PM
অনশনরত নারী শিক্ষকদের পাশে নাসীরুদ্দীন পাটওয়ারী

অনশনরত নারী শিক্ষকদের পাশে নাসীরুদ্দীন পাটওয়ারী © ভিডিও থেকে নেওয়া

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের নারী শিক্ষকদের আমরণ অনশনে সংহতি ও সহমর্মিতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনরত শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি। 

জানা গেছে, জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ শেষ হয়। এতে সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়ে। 

এরপর বদলির ফল প্রকাশের জন্য আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শেষ করে মাউশি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এখনো ফল প্রকাশ করতে পারেনি অধিদপ্তর।

দীর্ঘদিনেও বদলির ফল প্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন আবেদনকারী শিক্ষকরা। তাদের অভিযোগ, বদলি নীতিমালা সংশোধনের নামে কালক্ষেপণ করা হচ্ছে। দীর্ঘসূত্রতার কারণে শিক্ষকদের রাজপথে নামতে হচ্ছে।

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, বদলি নীতিমালায় পরিবর্তনের প্রয়োজন হলে তা করা হোক। কিন্তু নীতিমালা সংশোধনের নামে বদলি কার্যক্রম ঝুলিয়ে রাখার কোনো যৌক্তিকতা নেই। এভাবে সময়ক্ষেপণ করে শিক্ষকদের আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।


 

৩১ ডিসেম্বরের আগে এনটিআরসিএর সার্কুলার দেওয়ার দাবি তারেক রহ…
  • ২৮ নভেম্বর ২০২৬
‘মানবাধিকার-মায়ের কান্না-রাষ্ট্রের নিষ্ঠুরতা— শব্দগুলো সম্…
  • ২৮ নভেম্বর ২০২৬
কারাবন্দি মায়ের সাথে মুঠোফোনে শেষবার যে কথা বলেছিল তূর্য
  • ২৮ নভেম্বর ২০২৬
বরিশালে মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্…
  • ২৮ নভেম্বর ২০২৬
ফেনীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন
  • ২৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের তুমুল সংঘর্ষ, আহত অনেক
  • ২৮ নভেম্বর ২০২৬