একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে

১৮ মার্চ ২০২৬, ০৪:৪৫ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © প্রতীকী ছবি

রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও তার ৫ বছর বয়সী শিশু সন্তান। আজ বুধবার (১৮ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার বানেশ্বর কলাহাটা এলাকায় দ্রুতগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মৌগাছি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. কাওসার (২৬) এবং তার শিশু সন্তান রেদোয়ান (৫)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দুপুরে কাওসার তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বানেশ্বর কলাহাটা এলাকা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে সরাসরি চাপা দেয়।

আরও পড়ুন: ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ 

এতে বাবা ও ছেলে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ মর্মান্তিক দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা বিক্ষোভ করেন এবং ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬