এক জেলায় একদিনে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের আত্মহত্যা

১৮ মার্চ ২০২৬, ০৩:৩৯ PM
মৃত্যু

মৃত্যু © প্রতীকী ছবি

সাতক্ষীরায় একদিনে পৃথক দুই স্থানে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) সকালে সদর উপজেলার রসুলপুর ও শহরের কাটিয়া এলাকায় এ দুটি ঘটনা ঘটে। উভয় ক্ষেত্রেই শারীরিক অসুস্থতা ও মানসিক চাপকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রসুলপুরের কদমতলা এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক (৫৫) গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি দীর্ঘদিন ধরে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সকালে বাড়ির গেটের পাশে গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
স্থানীয় ব্যবসায়ী আশরাফুজ্জামান জানান, রাজ্জাক প্রায় ২৫ বছর ধরে তাদের বাড়িতে কাজ করতেন। ঘটনাটি জানার পরপরই থানায় খবর দেওয়া হয়।

এদিকে কাটিয়া এলাকার কর্মকারপাড়ায় সজীব দত্ত (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি সম্প্রতি ঢাকা মেডিকেল থেকে পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরেছিলেন।

সদর থানার এসআই মহাসিন আলীর ভাষ্য, সজীব শৈশব থেকেই নানা শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের দাবি। সকালে ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, দুটি ঘটনাই পৃথকভাবে তদন্ত করা হচ্ছে। রসুলপুরের ঘটনায় মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081