এক জেলায় দুই এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর গলায় ফাঁস, লাশ উদ্ধার

০৯ মার্চ ২০২৬, ১০:০৫ PM , আপডেট: ০৯ মার্চ ২০২৬, ১০:০৬ PM
এক জেলায় দুই এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর গলায় ফাঁস, লাশ উদ্ধার

এক জেলায় দুই এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর গলায় ফাঁস, লাশ উদ্ধার © প্র

দিনাজপুরে একদিনে দুই উপজেলায় দুজন এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা হত্যা করেছেন বলে ধারণা করছে পরিবার ও পুলিশ। সোমবার (৯ মার্চ) সন্ধ্যার পর সদর উপজেলার একজন এবং সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলায় আরেকজন ‘আত্মহত্যা’ করে বলে জানিয়েছে তারা।

নিহতরা হলেন— সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের করিমুল্লাপুর গ্রামের মিজানুর রহমানে মেয়ে ফাতেমা বেগম (১৭) ও চিরিরবন্দর উপজেলার ২ নং সাতনালা ইউনিয়নের বেসারতপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে মুনমুন (১৭)। তারা দুজনেই নিজ নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। তবে তাদের আত্মহত্যার কারণ জানা যায়নি।

জানা গেছে, ফাতেমা বেগম সদর উপজেলার করিমুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং মুনমুন চিরিরবন্দর উপজেলার সাতনালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। দুজনেই আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী ও চিরিরবন্দর থানার ওসি মাহামুদুন নবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ইউএ…
  • ১৪ আগস্ট ২০২৬
এয়ার অ্যাস্ট্রায় ট্রেইনি ফার্স্ট অফিসার পদে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
দাম আরও বেড়ে কত টাকায় সোনা বিক্রি হচ্ছে আজ?
  • ১৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে সাংবাদিকদের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, পুলিশ স…
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬