ঢামেক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিচার দাবি

০৬ মার্চ ২০২৬, ০৫:১৯ PM
নাহিদা আক্তার ববি

নাহিদা আক্তার ববি © সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার একটি বাসা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে স্বামীসহ তার শ্বশুরবাড়ির লোকজনের বিচার চেয়েছেন তিনি।

আজ শুক্রবার (৫ মার্চ) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ববি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনি এলাকায়

নিহত ববির মামাতো ভাই ফরহাদ হোসেন জানান, পুলিশের মাধ্যমে তারা ববির মৃত্যুর খবর পান। পরে তারা ওই বাসায় গিয়ে ববির মরদেহ দেখতে পান। তবে ঘটনার বিস্তারিত বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে হোসেনি দালান এলাকার একটি বাসা থেকে ওই নার্সের মরদেহ উদ্ধার করা হয়। বাসার একটি কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি আরও জানান, বৃহস্পতিবার ইফতারের সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী বাসা থেকে বের হয়ে যান। রাতে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান তিনি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

মৃত্যুর আগে ববি একটি চিরকুট লিখে রেখে গেছেন উল্লেখ করে ওসি বলেন, সেখানে লেখা রয়েছে স্বামী ইলিয়াসসহ তার শ্বশুরবাড়ির লোকজনের বিচার করতে হবে।

ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬